জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল পরবর্তী সময়ে গৃহবন্দি থাকা জম্মুর রাজনৈতিক নেতাদের অবশেষে মুক্তি দিয়েছে উপত্যকার প্রশাসন। তবে কাশ্মীরের নেতারা এখনো গৃহবন্দি হয়ে আছেন বলে জানিয়েছে এনডিটিভি।
জম্মুতে গৃহবন্দি থাকা রাজনীতিকদের গতকাল মুক্তি দেওয়া হয় ও তাদের বিরুদ্ধে আনা সব নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। জম্মুতে সম্প্রতি স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করে। নির্বাচনের কারণেই স্থানীয় নেতাদের মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়া নেতাদের মধ্যে আছেন জম্মুর দেবেন্দর সিং রানা, রমন ভাল্লা, হর্ষদেব সিং, চৌধুরী লাল সিং, ভিকর রসুল, জাবেধ রানা, সুরজিৎ সিং সøাথিয়া এবং সাজ্জাদ আহমেদ কিছলু।
কয়েক দিন আগে পঞ্চায়েতরাজ ব্যবস্থার দ্বিতীয় পর্যায় ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রধান নির্বাচনী কর্মকর্তা। এ কারণেই স্থানীয় রাজনীতিকদের মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত।
