ববি সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল, সম্পাদক লালন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১০:৫৫ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের শফিকুল ইসলাম সভাপতি ও দ্যা পোস্টম্যানের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো. লালন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক অধিকারের সুমাইয়া আক্তার তারিন, যুগ্ম সম্পাদক পদে একুশে টেলিভিশনের ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ভোরের আলোর নবীর হোসেন, কোষাধ্যক্ষ পদে দ্যা ডেইলি ক্যাম্পাসের সোহেল রানা, দপ্তর সম্পাদক পদে আজকের বার্তার সাব্বির আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে দ্যা নিউ ন্যাশন পত্রিকার আরিফ হোসেন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার ইমরুল কায়েস, দ্যা বাংলাদেশ টুডের ফারিয়া জাহান এবং দক্ষিণের সময়ের কাজী হাফিজুর রহমান।

নতুন কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের  ভারপ্রাপ্ত  উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় তিনি বলেন, 'সাংবাদিক সমিতির যাত্রা শুভ হোক, তোমাদের পথচলা হোক সৎ ও নির্ভুল। লেখনির মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হোক এবং তোমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।' 

তিনি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত