রাজধানীর বনানী রেললাইন থেকে আতিকুর রহমান রানা (৩৫) নামে এক ব্যবসায়ীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে লাশের খণ্ডিত
অংশগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, রানা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি যৌথ মালিকানায় বায়িং হাউজের ব্যবসা করতেন। অন্য শেয়ার হোল্ডারদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিরোধের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রানার শ^শুর সালাউদ্দিন খান বাদী হয়ে কমলাপুর (জিআরপি) থানায় তিনজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার ওসি রকিব উল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এর পেছনে কারও প্ররোচনা ছিল কি না, আসামিদের গ্রেপ্তার করতে পারলে জানা যাবে।’
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলী আকবর বলেন, পরিবারের দাবি, ব্যবসায়িক ঝামেলা থেকে এমন ঘটনা ঘটেছে। তার স্ত্রী সানজিদা আক্তার তাকে মোবাইলে পাচ্ছিলেন না। গভীর রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে খÐিত লাশ দেখার কথা জানান। পরে উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বিকেলে স্বজনরা লাশ নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, রানার গ্রামের বাড়ি রাজশাহী জেলার রাজাপাড়া উপজেলার লক্ষীপুর ভাটপাড়া গ্রামে। তার বাবার নাম এনায়েতুর রহমান। রানা রাজধানীর মিরপুরের উত্তর কাফরুলে পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে ফারহান সাদিক স্বচ্ছ (১০) ও সাদমান সাদিক সুপ্ত (এক মাস)।
