মূল দুর্নীতিবাজদের বাদ দিয়ে চুনোপুঁটি ধরা হচ্ছে : মান্না

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০২:২১ এএম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মূল দুর্নীতিবাজদের বাদ দিয়ে যাদের ধরা হচ্ছে তারা আসলে চুনোপুঁটি। এমনকি এই চুনোপুঁটিদের ধরতেও সরকারের অবিশ্বাস্য গড়িমসি দেখেছে দেশের জনগণ। প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত চুক্তি ঢাকতে এটি করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের গ্রেপ্তার প্রসঙ্গে মান্না বলেন, ‘গত বেশ কয়েক দিন ধরে সম্রাটকে পাওয়া যাচ্ছিল না। প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে দেশে ফেরার দিনই হঠাৎ গ্রেপ্তারের নাটক হলো। মনে হলো সারা দেশ তন্নতন্ন করে খোঁজাখুঁজির একপর্যায়ে দেশের এক কোনায় তাকে পাওয়া গেল। সে নাকি ভারতে পালানোর চেষ্টা করেছে অনেকবার। সম্রাট গ্রেপ্তারের মধ্যে জাদু আছে। এই জাদুর চাবিকাঠি সরকারের কাছে আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত