মাঠেই প্রাণ গেল পাকিস্তানি আম্পায়ারের

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০১:৩১ পিএম

ম্যাচ পরিচালনার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাঠেই প্রাণ গেল পাকিস্তানের এক আম্পায়ারের। সোমবার করাচিতে ক্লাব পর্যায়ের ক্রিকেটে দায়িত্ব পালন করছিলেন নাসিম শেখ (৫৬) নামের ওই আম্পায়ার।

মাঠে আচমকা লুটিয়ে পড়েন নাসিম। হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে পেশাদার এই আম্পায়ারের মৃত্যু হয়েছে। গত বছরই তার অ্যানজিওগ্রাফি করানো হয়েছিল বলে জানা গিয়েছে। তখন তার হার্টে অস্বাভাবিকতা ধরা পড়েনি।

পেশায় একজন কসাই নাসিম। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে পেশাদারি আম্পায়ারিংয়ে নাম লেখান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত