ঝালকাঠিতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মস্তকবিহীন লাশ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:৫২ পিএম

ঝালকাঠিতে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে নলছিটির ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় একটি খালের স্লুইসগেটের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মস্তকবিহীন লাশটি প্রায় পচে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছিল না। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন দেশ রূপান্তরকে জানান,  এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত