তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। সফলভাবে সিরিজ শেষ হওয়ার পর শ্রীলঙ্কার কোচ রুমেশ রতœায়েকে অন্য দলগুলোকেও পাকিস্তান সফরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। শেষ টি-টোয়েন্টি ম্যাচ জেতার পর লঙ্কার কোচ রতœায়েকে বলেন, ‘এই সফর পুরো ক্রিকেট দুনিয়ার জন্য একটা বার্তা, বিশেষ করে ভবিষ্যতের শ্রীলঙ্কানদের জন্য। সফরটা খুব নির্বিঘ্নে শেষ হলো। পাকিস্তান সফর করতে এখন অন্য দেশগুলোকেও উৎসাহিত করবে।’ সফরকারী দলের নিরাপত্তা এবং আতিথেয়তার আয়োজনে মুগ্ধ সাবেক এই পেসার, ‘পাকিস্তানে এমন আতিথেয়তা পাওয়া অসাধারণ ব্যাপার। অনেক দিন পর এমন অভিজ্ঞতা হলো, অনেক ভালো লেগেছে। আমাদের আতিথেয়তা দিতে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা ছিল অভূতপূর্ব। আমাদের কয়েকজনের সংশয় থাকলেও আমি প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু এখন সব সংশয় কেটে গেছে, এটা করতে পারায় (সফল আয়োজন) আপনাদের ধন্যবাদ।’ অন্যান্য ক্রিকেট দলকে পাকিস্তান সফরের আহ্বান জানিয়ে রত্নায়েক বলেন, ‘এখানে (পাকিস্তানে) খেলা নিরাপদ। আমরা তাদের (অন্য দলগুলোর ) কাছে এটা ব্যাখ্যা করব। তারা হয়তো দেখেছেও। আমরা যতখানি সম্ভব তাদের প্রভাবিত করার চেষ্টা করব। কিন্তু কাউকে জোর করব না। আশা করি এই সিরিজ সফল হওয়ায় তারা মনোভাব পাল্টাবে।’
