ইংল্যান্ডের ক্রিকেট ছাড়লেন অ্যান্ডি ফ্লাওয়ার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১২:৪৯ এএম

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর সঙ্গে এক যুগের সম্পর্কের ইতি টানলেন সাবেক জিম্বাবুয়ে খেলোয়াড় অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের টেকনিক্যাল ডিরেক্টর অব এলিট ক্রিকেট-এর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে ফ্লাওয়ারের চলে যাওয়ার খবর। ফ্লাওয়ার বলেছেন, ‘ক্রিস (সিলভারউড) ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার সুযোগ পাওয়ায় সত্যিই আমি খুশি। আমি মনে করি, সে দারুণ কাজ করবে। একই সঙ্গে আমি শুভ কামনা জানাতে চাই নতুন পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাটকে।’

ধারণা করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোচের পদে ফিরতেই ফ্লাওয়ারের এই পদক্ষেপ। অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনেই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট, ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তার কোচিংয়েই ২০০৯, ২০১০-১১ ও ২০১৩-এর অ্যাশেজ নিজেদের কাছে রেখেছিল তারা। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতেও তার অধীনে রানার্সআপ হয় ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত