সভাপতি-সম্পাদকসহ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১০:৪৫ পিএম

ছাত্রদল সভাপতি ফজলুর রহমন খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির সমাবেশের আগে পুলিশের ওপর হামলার অভিযোগে সোমবার এ মামলা হয়।

মামলার বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন ছাত্রদল নেতারা।

তবে পল্টন থানার ডিউটি অফিসার দেশ রূপান্তরকে জানান, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

তবে সোমবার সন্ধ্যায় দেশ রূপান্তরের পক্ষ থেকে খোকন ও শ্যামলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

১৯ সেপ্টেম্বর গভীর রাতে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন খোকন ও শ্যামল। নেতা নির্বাচিত হওয়ার পর এটাই তাদের বিরুদ্ধে প্রথম মামলা।

এর আগে রবিবার ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক দশ নেতার নাম জানায় ছাত্রদল।

ছাত্রদল জানায়, তাদের আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পল্টন থানা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত