এবার পর্দায় আসছেন ইরফান পাঠান

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০১:৪৯ পিএম

টিম ইন্ডিয়ার এক সময়ের নিয়মিত মুখ ইরফান পাঠান এবার একেবারে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের বিশেষজ্ঞ প্যানেলের অংশ নেওয়া এই পেসার জানিয়েছেন, নতুন এক পথে যাত্রা করতে যাচ্ছেন তিনি।

টুইটারে ইরফান জানিয়েছেন, দক্ষিণের সুপারস্টার বিক্রম অভিনীত একটি দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করবেন। ওই সিনেমাটি পরিচালনা করবেন অজয় জ্ঞানামুথু, এর আগে তিনি ডেমন্ত কলোনি, ইমাইকা নদিগালের মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন।

তবে রুপালি পর্দায় ইরফান পা রাখার  সিদ্ধান্তের ঘোষণা করলেও ওই সিনেমাটিতে তিনি কী ধরনের ভূমিকায় অভিনয় করবেন সে সম্পর্কে কিছুই প্রকাশ করেননি। তবে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন: "নতুন উদ্যোগ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি।"

২০১২ সাল থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত