ইরানের সঙ্গে আলোচনায় বসতে সৌদিকে প্রস্তাব ইমরানের

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১২:৩৯ পিএম

ইরানের সঙ্গে সৌদি আরবের চলমান বিরোধ মিটিয়ে ফেলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি কিং সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মঙ্গলবার দেখা করে দুই দেশকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক বিষয়ে সমঝোতায় আসতে সৌদি আরব এবং ইরানকে প্রধানমন্ত্রী ইমরান খান কূটনৈতিক আলোচনার পথ বেছে নিতে পরামর্শ দিয়েছেন।

পাকিস্তানের এমন প্রস্তাব সৌদি আরবের ফিরিয়ে দেওয়ার নজির আছে। এবার কিং সালমান ইমরানের প্রস্তাবে সাড়া দিয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

সৌদির জাতীয় তেলখনিতে ড্রোন হামলা নিয়ে ইরানের সঙ্গে নতুন ঝামেলা শুরু হয়েছে সৌদির। এর ভেতর আবার যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ড্রোন হামলার জন্য দুই দেশ ইরানকে দায়ী করেছে।

সৌদি আরবের সঙ্গে ইরানের শত্রুতার ইতিহাস বেশ পুরোনো। অবস্থা খারাপ হয় ২০১৫ সালের সেই ইয়েমেন যুদ্ধের সময় থেকে। পরের বছর পাকিস্তান দুই দেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এভাবে মোট চারবার চেষ্টা করেছে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত