জুনিয়র কমিশন্ড অফিসার নেবে বাংলাদেশ সেনাবাহিনী

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:৫৭ এএম

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোর (Army Education Corps-AEC) এ জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি/বিকম, স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০।

বয়সসীমা: ০২ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুক স্বাভাবিক ৩০ ইঞ্চি স্ফীত ৩২ ইঞ্চি।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০১৯

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদেরকে http://army.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর টেলিটকের প্রি-পেইড মোবাইল হতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি মোতাবেক ১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন ফি ৫০০ টাকা জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত