জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১১:৪১ এএম

জয়পুরহাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি অপহরণ চক্রের সদস্য বলে দাবি পুলিশের।

শুক্রবার ভোরে পাঁচবিবি উপজেলার শিরট্রি-নিশ্চিন্তা সড়কের ভুতগাড়ী এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আমিনুল পাঁচবিবি উপজেলার পেয়ারা গ্রামের সাহাবুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়সহ আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান বলেন, পাঁচবিবির ভুতগাড়ী গ্রামে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী সদস্যদের একত্রিত হওয়ার গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে আমিনুল ইসলাম নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসির দাবি, এ সময় আলম ও মান্নান নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তারা পাঁচবিবি উপজেলা মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত