ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৩:১২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিবুর রহমান হলের মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, আহত ফিরোজ অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছিনতাইকারী সম্পর্কে কিছু জানা যায়নি।

ফিরোজের সঙ্গে থাকা আবির নামের একজন জানান, সন্ধ্যায় ফিরোজ তার বান্ধবীকে নিয়ে স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে পাশেই হবিবুর হলের মাঠে নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। চিৎকার করলে ফিরোজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশপাশের লোকজন ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত