বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলকে। এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে পাইলট এ বি এম ইসমাইলকে। গতকাল রবিবার বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন স্বাক্ষরিত এক বদলি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
২০১৬ সালের ৮ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক পদের দায়িত্ব পান ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল। বিমানের প্রধান কার্যালয়ের ফ্লাইট অপারেশন বিভাগ থেকেই পাইলটদের ডিউটি বণ্টন, ফ্লাইট সেফটি, ফ্লাইট প্ল্যানসহ ফ্লাইট ও পাইলট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়। গুরুত্বপূর্ণ এ বিভাগের দায়িত্বে থাকা অবস্থায় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদের দায়িত্ব দেওয়া হয় ফারহাত হাসান জামিলকে।
