রিয়াজের জন্মদিন উপলক্ষে ১২ সিনেমা দেখাবে নাগরিক

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০৪:৪০ পিএম

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক রিয়াজের জন্মদিন ২৬ অক্টোবর। এ দিনকে উপলক্ষ করে তার অভিনীত ১২টি দর্শকপ্রিয় সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করেছে নাগরিক টেলিভিশন। ছবিগুলো দেখানো হবে ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত।

রিয়াজ বলেন, ‘নাগরিকের মাধ্যমে এবারই প্রথম কোনো চ্যানেল আমার জন্মদিনে ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। আশা করছি ছবিগুলো যারা দেখেননি, তারাও উপভোগ করবেন।’

ছবিগুলোর মধ্যে ২৬ অক্টোবর সকাল ৮টায় থাকছে ‘মনে পড়ে তোমাকে’। বেলা ১১টায় ‘মিলন হবে কত  দিনে’,  বেলা ২টা ৪৫ মিনিটে ‘বুক ভরা ভালোবাসা’, আর রাত ১১টা ২০ মিনিটে ‘হৃদয়ের আয়না’।

২৭ অক্টোবর প্রচার হবে ‘মেঘের কোলে রোদ’, ‘গুন্ডার প্রেম’, ‘মন ছুঁয়েছে মন’, ‘স্বপ্নের পুরুষ’।

আর ২৮ অক্টোবর শেষ দিনের আয়োজন  অক্টোবর পর্যায়ক্রমে দেখানো হবে ‘ভালোবাসা ভালোবাসা’, ‘হৃদয়ের বন্ধন’, ‘নিঃস্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘ও প্রিয়া তুমি কোথায়’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত