আগামীকাল ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করছেন চিত্রনায়িকা মৌসুমী। ২৪ অক্টোবর দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে মৌসুমী জানান, তিনি নির্বাচিত হলে দুস্থ শিল্পীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এ ছাড়া তার নির্বাচনী ইশতেহারে ৮টি প্রতিশ্রুতি দিয়েছেন। এগুলো হলো
১. শিল্পীকে তার আত্মসম্মানের জায়গায় দেখতে চাই।
২. শিল্পী সমিতির অফিশিয়াল কার্যক্রম ডিজিটাল পদ্ধতির আওতায় আনা যাতে শিল্পী সমিতির সকল কার্যক্রম ও সম্মানিত সদস্যদের ডেটাবেইস ওয়ান ক্লিকের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয়।
৩. শিল্পী সমিতির নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হবে।
৪. শিল্পী সমিতির থেকে ওয়েব সিরিজ তৈরি করা হবে। তা থেকে লাভের সম্পূর্ণ অংশ শিল্পী সমিতির তহবিলে প্রদান করা হবে। এর এই ওয়েব সিরিজে শিল্পীরা পর্যায়ক্রমে অনেকেই অভিনয় করবে। এবং অভিনয়ের জন্য পারিশ্রমিক পাবে।
৫. চলচ্চিত্রের বর্তমান দূর অবস্থা থেকে মুক্তি লাভের জন্য চলচ্চিত্রের সু-দিন ফিরিয়ে আনার জন্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের এবং প্রযোজক পরিচালক সমিতির যে সমস্ত কার্যক্রম গ্রহণ করছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাজ করব।
৬. শিল্পীদের সহযোগিতায় প্রতিবছর একটি করে এক্সিবিশন আয়োজন করা হবে। সেখানে তারকাদের স্বাক্ষর, ছবি সহ মগ বিভিন্ন স্যুভেনিয়র বিক্রি করা হবে। এ থেকে আয় শিল্পী সমিতি ফান্ডে জমা করা হবে।
৭. বয়স্ক ভাতা চালু করব। বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠান ও ব্যক্তিগত দাতাদের নিকট হতে ফান্ড কালেক্ট করে আলাদা একটি অ্যাকাউন্ট করে বয়স্ক ভাতা পরিচালনা করা হবে।
৮. স্বল্প আয়ের শিল্পীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্য হস্ত শিল্প বা কুঠির শিল্প প্রতিষ্ঠান তৈরি করা হবে। যে সকল শিল্পীদের হাতে কাজ কম তারা ডেইলি ভিত্তিতে এখানে কাজ করবে। এখান থেকে আয়কৃত টাকা শিল্পী সমিতির অ্যাকাউন্টে জমা দিয়ে শিল্পীদের কল্যাণেই ব্যয় করা হবে ।
ইশতেহারে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের দিন আমার প্রতিপক্ষ পরাজিত হবে এই আশঙ্কায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের অনুরোধ করব এই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য।
