মেষ: যেকোনো সংগঠনের নেতৃত্ব নিতে পারবেন। শক্তিশালী প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।
বৃষ: কাজে নতুন করে উৎসাহ বাড়তে পারে। রোমাঞ্চ ও প্রেমে অতৃপ্তি লাগবে। স্বামী-স্ত্রী উভয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
মিথুন: কাজে আত্মীয়র সাহায্য পাওয়া যাবে। এ সময় চাকরিতে উন্নতি নেই। শরীর ও মন খুশি থাকবে না।
কর্কট: কর্মক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে না। তবুও আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ: মায়ের স্বাস্থ্যের উন্নতি হলেও নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। আয় থেকে ব্যয় বাড়বে। স্বল্প ভ্রমণ যোগ আছে।
কন্যা: কর্মে উন্নতি যোগ আছে। আয় ও ব্যয় উভয়ই বাড়বে। শরীর সুস্থ থাকবে না।
তুলা: কাজের গতি ও আয় বাড়বে। অর্থ সঞ্চয়ের পরিবেশ থাকবে। তবে স্বাস্থ্য নিয়ে অতৃপ্তি যোগ দেখা যায়।
বৃশ্চিক: পুঁজি বিনিয়োগের দরকার হলেও শেষ পর্যন্ত হবে না। চাকরিতে উন্নতিমূলক যোগ আছে। শরীর ভালো যাবে না।
ধনু: কাজের চাপ বাড়তে পারে। পরিবারে রোগ-শোকে বিব্রত হতে হবে।
মকর: শেষ পর্যন্ত চাকরিতে পদোন্নতি থেমে যাবে। পেটের রোগ বাড়তে পারে। আয় থেকে ব্যয় বেশি হবে।
কুম্ভ: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। স্ত্রীর শরীর ভালো যাবে না। বিদেশ ভ্রমণ বাতিল হবে।
মীন: ব্যবসায় লাভ ভালো হবে না। স্ত্রীর অস্ত্রোপচার হতে পারে। ঋণ লাভের পরিবেশ পাবে না।
