মৌসুমীর বিজয়ী হওয়ার গুজব নিয়ে যা বললেন মিশা-মৌসুমী (ভিডিও)

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১০:২২ পিএম

২৫ অক্টোবর, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ। ২০১৯-২১ মেয়াদের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাত ১২টার আগে ভোট গণনা শেষ হবে না। সময় লাগতে পারে আরও বেশি। এদিকে ভোট গণনা শেষ না হতেই সন্ধ্যা থেকে খবর রটেছে নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে খবরটি।

এমন গুজবে বিস্মিত হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। অপরদিকে মিশা সওদাগরও জানিয়েছেন এমন গুজব সত্যিই হাস্যকর। যেখানে ভোট গণনাই শেষ হয়নি সেখানে মৌসুমীর বিজয়ী হওয়ার প্রশ্নই উঠে না। সাংবাদিকদের সামনে ভিডিও ইন্টারভিউতেও তিনি একই কথা বলেন।

রাত সাড়ে ৮ টার দিকে প্রযোজক সমিতির কক্ষে বসে মৌসুমী-মিশা দুজনে একত্রিত হয়ে সাংবাদিকদের বলেন, ‘ফেসবুকে মৌসুমী বিজয় হয়েছে এমন খবর সত্য নয়। আমরা এই মুহূর্তে দুজনে বসে আছি। চা, চিপস খাচ্ছি। আর গুঞ্জন শুনছি।  পাশ থেকে মৌসুমী বলেন, ছড়িয়ে পড়া গুঞ্জন সত্য নয়। আমরা একটাই ফুল কিনে রেখেছি। যে জিতবে তার গলাতেই মালা উঠবে। আপাতত সবাইকে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত