কংগ্রেসকে হতাশ করে হরিয়ানার ক্ষমতায় বিজেপি-জেজেপি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১২:৫২ পিএম

হরিয়ানায় বিধানসভা সরকার গড়তে শেষ পর্যন্ত বিজেপিকে সমর্থন দিয়েছেন জননায়ক জনতা পার্টির (জেজেপি) নেতা দুষ্মন্ত চৌটালা। কংগ্রেস চেষ্টা করেছিল তার সমর্থন নিয়ে এই অঞ্চলে সরকার গড়তে।

বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘বিজেপি এবং দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি মিলে সরকার গড়বে। বিজেপির থাকবে মুখ্যমন্ত্রী, দুষ্মন্তের দল থেকে হবেন উপমুখ্যমন্ত্রী।’

এবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪০টিতে বিজেপি জিতেছে। কংগ্রেস ৩১টি। যেখানে জেজেপির হাতে ছিল ১০টি আসন। ফলে সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা রেখেছে তারা।

এরপর দলটির সমর্থন পেতে উঠেপড়ে লাগে কংগ্রেস-বিজেপি। শেষ পর্যন্ত অমিত শাহ এই খেলা শেষ করেছেন। গতকাল রাত তিনটা পর্যন্ত তাদের সঙ্গে বৈঠক করেন।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আসরে নেমেছেন, সেখানে যে টক্কর দেওয়া সম্ভব নয়, সেটা বুঝে পিছিয়ে যায় কংগ্রেস।

প্রদেশ সভানেত্রী শৈলজার অভিযোগ, ‘বিজেপি নিরপেক্ষ বিধায়কদের সঙ্গে কোনও আলোচনা করেনি। সব রকম সরকারি সুবিধা ব্যবহার করে তাদের জোর করে তুলে নেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত