সিনেমাতে দেখা যায় রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে মানুষ। আবার লটারি পেয়ে সত্যি সত্যি কোটিপতি হয়ে গিয়েছে মানুষ, এমন ঘটনাও আছে। কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন হংকং বংশোদ্ভূত এক মার্কিন যুবক।
সিএনএন জানায়, এরিক সে নামে ২৪ বছরের এই তরুণের মাত্র পড়াশোনা শেষ হয়েছেন। এর মধ্যেই কোটি কোটি ডলারের মালিক হয়ে গিয়েছেন তিনি। যার জন্য একবিন্দুও পরিশ্রম করতে হয়নি তাকে। রীতিমতো সোনার খনি আবিষ্কার করেছেন যেন।
গত মঙ্গলবার উপহার হিসেবে প্রায় চার হাজার কোটি মার্কিন ডলার (৩.৮ বিলিয়ন ডলার) পেয়েছেন এরিক। নিজের পরিবার থেকেই এই অঢেল সম্পদ উপহার পেয়েছেন তিনি।
জানা যায়, এরিকের পরিবারের ব্যবসা সাইনো বায়োফার্মাসিউটিকল লিমিটেডের প্রতিষ্ঠাতা তার বাবা-ই। আর তার মা সংস্থার নির্বাহী পরিচালক। কোটি কোটি ডলার উপহারের সঙ্গে প্রতিষ্ঠানের নির্বাহী বোর্ড কমিটির নির্বাহী পরিচালকের পদও দেওয়া হয়েছে এরিককে।
বিলিওনিয়র হওয়ার আগ থেকে সেলিব্রিটিদের সঙ্গে এরিকের চলাফেরার প্রমাণ পাওয়া গিয়েছে। রিহানা, বেলা হাদিদের মতো একাধিক সেলিব্রিটির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আপলোড করেছেন তিনি। তাদের সঙ্গে পার্টি করে বেড়াচ্ছেন। ফ্রান্সের প্রাক্তন ফার্স্ট লেডি কার্লা ব্রুনির সঙ্গে, ইউরোপের মোনাকের প্রিন্সেস চার্লিনের সঙ্গে ফটোশুটেও দেখা গিয়েছে তাকে।
ফোর্বস ম্যাগাজিন অনুসারে, এই উপহার তাকে বিশ্বের প্রথম প্রথম সাড়ে পাঁচশো ধনীর তালিকায় নিয়ে এসেছে। আগ থেকেই ঘুরাঘুরির বাতিক আছে এরিকের। দেশ বিদেশে ঘুরাঘুরি করেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন। ইনস্টগ্রামে প্রায় ১০ হাজার মানুষ তাকে ফলো করে।
