সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্ত থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)।
গত রবিবার এক বিবৃতিতে দলটি এ কথা জানানোর পর দামেস্ক এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এসডিএফের এ পদক্ষেপের পর তুরস্কের সিরিয়ার উত্তরাঞ্চলে ‘আগ্রাসন’ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছে দামেস্ক।
এসডিএফ এক বিবৃতিতে বলেছে, (এরদোয়ান-পুতিন) চুক্তির শর্তানুযায়ী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্ক-সিরিয়ার সীমান্ত এলাকা থেকে নতুন অবস্থানে সরে যাচ্ছে এসডিএফ। রক্তপাত বন্ধ করতে ও ওই অঞ্চলের বাসিন্দাদের তুরস্কের হামলা থেকে রক্ষা করতে তারা ওই এলাকাটি থেকে সরে যাচ্ছে বলে এসডিএফ জানিয়েছে।
রাশিয়ার সচিতে ২২ অক্টোবর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন একটি সমঝোতা চুক্তিতে পৌঁছান।
