বিবাহিত ছাত্রদল নেতাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে না-এমন সিদ্ধান্তের প্রতিবাদে এবং তাদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখার দাবিতে আজ বুধবার আমরণ অনশন করবেন বিবাহিত ছাত্রদল নেতারা।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে দাবি না মানা পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।
তিনি জানান, ছাত্রদলের রাজনীতি করার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রাজপথের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতা-কর্মীদের শুধুমাত্র এই অজুহাতে ছাত্র দলের আসন্ন পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ না দেওয়ার দাবিতে আমরণ কর্মসূচি চলবে।
