স্কুলে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১২:৫১ এএম

মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুছ খান মজলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা সাটুরিয়া উপজেলার বরাইদের ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনায় বিএনপি-জামায়াতের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা আইনে মামলা করেছে পুলিশ।

সাটুরিয়া থানা পুলিশ জানায়, কিছুদিন ধরে বিএনপি-জামায়াত নেতারা গোপন বৈঠক করে আসছিলেন। তারা সাটুরিয়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে হামলা করার ষড়যন্ত্র করছিলেন। শুক্রবার ওই বিদ্যালয়ের মাঠে বসে ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেন। ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত