ধানমন্ডিতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০১:১৭ এএম

রাজধানীর ধানমন্ডি এলাকার ১১/ এ নম্বরের সড়কের পাশে রাখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে খবর পেয়ে সেখান অভিযান চালিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে সরিয়ে নিয়ে যায় বোম্ব ডিসপোজাল টিম।

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কোন বোমা নয়। নরম জাতীয় কোন বস্তুর ওপর লাল রঙ্গের টেপ পেঁচিয়ে ফেলে রেখেছিল কে বা কারা। আমরা সেখানে গিয়ে তা উদ্ধার করে পরীক্ষা করে দেখেছি।

এর আগে রাত সাড়ে ১২ টার দিকে বোমা মনে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা-পুলিশ জায়গাটি ঘিরে রাখে। খবর দেয় পুলিশের বোম্ব ডিসপোজাল টিমকে। পরে তারা এসে বস্তুটি উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত