চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে মুন্নি আকতার (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামে এ ঘটনাটি ঘটে।
মুন্নি আকতার বাঁশখালা গ্রামের আহমদ কবিরের মেয়ে । বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষার্থী ছিল মুন্নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্নি আকতার শনিবার ভোরে বাড়ির সামনের পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পুকুর ঘাটে পা পিছলে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় বাড়ির সামনে পুকুর ঘাটে তার ব্যবহৃত স্যান্ডেল দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে পানিতে ডুবে থাকা মুন্নি আকতারকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার ও প্রতিবেশীরা তার মৃত্যু নিশ্চিত হয়।
বাঁশখালী থানার ওসি তদন্ত মো. কামাল উদ্দিন বলেন, বাহারছড়ার বাঁশখালা গ্রামে এক জেসএসসি পরীক্ষার্থীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
