ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১১:০৫ এএম

প্রথমে ব্যাটিং করে বড় পুঁজি পাওয়ার পর বোলিংয়েও বেশ দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। তাতে ইংল্যান্ডের বিপক্ষে দলটি পেল টানা দ্বিতীয় জয়। এগিয়ে গেল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও।

নেলসনের স্যাক্সটন ওভালে মঙ্গলবার ইংল্যান্ডকে ১৪ রানে হারায় নিউজিল্যান্ড। জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৬ রান করে ইংলিশরা। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

ডাউইড মালান (৫৫) ও জেমস ভিন্সের (৪৯) ব্যাটে ভালোভাবে এগুচ্ছিল ইংল্যান্ড। বিন্তু বাকি ব্যাটারদের কেউই নামের প্রতি সুবিচার করতে না পারায় বিশাল টার্গেট টপকানো সম্ভব হয়নি অতিথি দলের।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন পেসার লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার। একটি করে উইকেট নেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার।

এর আগে ৭ উইকেটে ১৮০ রান করে টসে জেতা ইংল্যান্ড। দলের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন ম্যাচ সেরা পুরস্কার জেতা কলিন ডি গ্র্যান্ডহোম। অন্যদের মধ্যে মার্টিন গাপটিল ৩৩, ব্রেন্ডন টেইলর ২৭ রান করেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে পেসার টম কুরান সর্বোচ্চ দুটি উইকেট নেন।

নেপিয়ারে শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত