মোংলা বন্দরে সর্বোচ্চ দৈর্ঘ্যের কন্টেইনারবাহী বিদেশি জাহাজ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০৯:৪৪ এএম

কন্টেইনার নিয়ে এই প্রথমবারের মতো মোংলা বন্দরে ভিড়েছে সর্বোচ্চ দৈর্ঘ্যের একটি বিদেশি জাহাজ। সাইপ্রাস পতাকাবাহী ‘এমভি ক্যাপে সাইরস’ নামের বিদেশি এ জাহাজ সোমবার সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে।

প্রায় ১৮৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে করে কন্টেইনারে ৩ হাজার ৮৬০ মেট্রিক টন পণ্য আনা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন মঙ্গলবার রাতে জানান, মোংলা বন্দরে এর আগে এত বড় দৈর্ঘ্যের কন্টেইনার জাহাজ আর কখনও আসেনি, এটাই প্রথম।

জাহাজটি গত ২ নভেম্বর মায়ানমারের ইয়াংগুন বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

এরপর সোমবার মোংলা বন্দর জেটিতে অবস্থানের পর জাহাজটি থেকে এখন কন্টেইনার নামানোর কাজ চলছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মালয়েশিয়ার টিপিপি বন্দরের উদ্দেশ্যে মোংলা বন্দর ত্যাগ করবে বিদেশি জাহাজ ‘ক্যাপে সাইরস’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত