ছাত্রলীগ যা করছে উপরের নির্দেশে করছে : ভিপি নুর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যে হামলা চালিয়েছে তা নিজেদের ইচ্ছায় নয়, বরং উপরের নির্দেশে চালিয়েছে বলে দাবি করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এই দাবি করেন।

নুরুল হক নুর বলেন, ছাত্রলীগ জাহাঙ্গীরনগরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী সংগঠন। তবে আমার মনে হয় ছাত্রলীগ যা করছে তা তাদের নিজেদের ইচ্ছায় নয়, উপরের নির্দেশে করছে।

তিনি বলেন, যখন দুর্নীতির অভিযোগে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হলো তখন সরকারের উচিত ছিল জাহাঙ্গীরনগরের ভিসিকে সসম্মানে পদ থেকে সরিয়ে দেওয়া। কারণ তার বিরুদ্ধেও একই অভিযোগ ছিল। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আবার দুর্নীতিবাজ ভিসিকে প্রশ্রয় দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত