আফগানিস্তানকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১১:৪১ এএম

আঁটসাঁট বোলিংয়ের পর ব্যাটিংয়েও নৈপুণ্য দেখাল ওয়েস্ট ইন্ডিজ। তাতে আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে কাইরন পোলার্ডের দল।

ভারতের লক্ষ্ণৌয়ে অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে বুধবার আফগানদের ৭ উইকেটে হারায় ক্যারিবীয় দল। এই জয়ে ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রান করে আফগানিস্তান। সর্বোচ্চ ৬১ রান করেন তিন নম্বরে নামা রহমত শাহ। ৮০ বলে ছয় চার ও এক ছক্কায় ৬১ রান  করেন তিনি। ৬২ বলে ৫৮ রান করেন ইকরাম আলিখিল।

ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও রোস্টন চেইস।

জবাবে ৪৬.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে উইন্ডিজ দল। ছয় রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে রোস্টন চেইসের। ১১৫ বলে এগারো চারে ৯৪ রানের ইনিংস খেলে উইকেট ছাড়া হন চারে নামা এই ব্যাটার।

ওপেনার শাই হোপ ৭৭ করে অপরাজিত থাকেন। ১৩৩ বলে খেলা তার ইনিংসটি সাজানো পাঁচ চারে।

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইস। আগামী শনিবার একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত