মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০১:২৭ পিএম

জাসদ নেতা ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি রাজনীতিতে বাদলের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন তুখোর রাজনীতিবিদকে হারালো।’

রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) একাংশের নির্বাহী সভাপতি বাদল বৃহস্পতিবার সকালে ভারতের বেঙ্গালুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত