প্রকাশিত সংবাদে নূরে আলমের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০১:৩৯ এএম

গত ৯ অক্টোবর শনিবার দেশ রূপান্তরে প্রকাশিত ‘কামরাঙ্গীরচরে দখল-চাঁদাবাজিতে কাউন্সিলর নূরে আলমের ঘনিষ্ঠরা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. নূরে আলম চৌধুরী। প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘কলকাতায় আমার কোনো ফ্ল্যাট নেই, অর্থ পাচারের প্রশ্নই আসে না। আমার কোনো ক্যাডার বাহিনী নেই। আমি মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দিই না। কোনো ঘাট আমার নামে ইজারা নেওয়া হয়নি। ওইসব ঘাট থেকে কোনো চাঁদা তোলা হয় না। আমার কার্যালয় থেকে যে কোনো নাগরিক সেবা নিতে কোনো টাকা দিতে হয় না। রিকশা ও অটোরিকশার নম্বর প্লেট দেওয়া হয় না, তাই টাকা নেওয়ার প্রশ্ন আসে না। আমার ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয়। এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ চলছে।

প্রতিবেদকের বক্তব্য: স্থানীয়দের অভিযোগের পাশাপাশি পুলিশসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার কাছে যাচাই করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে প্রতিবেদকে নিজস্ব কোনো মতামত নেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত