উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা ও ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার সন্ধ্যায় বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এসময় একই স্থানে পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হয়।
ত্রাণ সহায়তা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের কর্মসংস্থান বিষয়ক উপ সম্পাদক খাদিমুল বাশার জয়, বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হোসাইন, সহ সভাপতি আনিসুজ্জামান তুহিন, সহ সভাপতি ইমরান হাসান মান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন সোহাগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ফাহাদ হাসান তানিম উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা খাদিমুল বাশার জয় বলেন, ‘যেকোনো দুর্যোগে বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত প্রাণ কর্মীরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর’।
ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে দেশের দক্ষিণ-অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ সামগ্রী বিতরণ ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচির লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ১১টি টিম গঠন করা হয়। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি টিমের সাথে রয়েছে একটি করে মেডিকেল টিম।
