চলন্ত বাসে চাচার হাতে ধর্ষিত হলো পঞ্চম শ্রেণির এক ছাত্রী। ভারতের রাজস্থানে এই ধর্ষণের ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, ধর্ষণের শিকার শিশুর মা শনিবার থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পরিবারের সঙ্গে মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফেরার সময় ধর্ষণের শিকার হয় শিশুটি।
জানা যায়, শুক্রবার স্লিপার বাসে চড়ে মা, চাচা ও অন্যান্য স্বজনের সঙ্গে ভুক্তভোগী শিশুটি মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফিরছিল।
বাসটি জয়পুরের জাওহার এলাকায় অবস্থান করার সময় চাচার হাতে ধর্ষণের শিকার হয় শিশুটি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, শিশুটির মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এখন রিপোর্ট হাতে আসলেই তারা তদন্তের বাকি কাজ শেষ করবেন।
