ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
সোমবার শাহিন-১ নামে ব্যালিস্টিক মিসাইলটির পরীক্ষা চালায় দেশটির সামরিক বাহিনী।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার পাকিস্তানের আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এএসএফসি) তত্ত্বাবধানে পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহিন-১ এর পরীক্ষা চালানো হয়।
ভারতের অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর এই ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল দেশটি।
জানা যায়, ৬৫০ কিলোমিটার দূরত্বে শত্রুপক্ষের ওপর আঘাত হানতে সক্ষম শাহিন-১। ২০০৩ সালে এই মিসাইল অর্জন করে পাকিস্তান। এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। তবে সাধারণত মোবাইল লাঞ্চার হিসেবে এটি ব্যবহৃত হয়।
শনিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন সফল পরীক্ষা চালায় ভারত। মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের শাহিন-২ এর সমশক্তির বলে জানা গেছে।
