শাহজালালে ৩ হাজার ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০১:৫৭ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জামিউল ইসলাম (২১) ও আরিফ শিকদার (২৩) নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন দেশ রূপান্তরকে জানান, দুপুরের দিকে অভিযুক্ত ওই দুজন গাড়ি পার্কিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চ্যালেঞ্জ করে পুলিশ। পরে তাদের আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন স্থান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত