রংপুর সদর উপজেলা আ.লীগ

কবির সভাপতি হালিম সম্পাদক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৩:৩৩ এএম

হুমায়ুন কবিরকে সভাপতি ও অধ্যাপক এ কে এম হালিমুল হককে সাধারণ সম্পাদক করে রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। 

গত রবিবার রাত ১১টার দিকে ভোট গণনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

পাগলাপীর স্কুল মাঠে সদর উপজেলা শাখার ওই কাউন্সিলে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত