সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১১৫ কেজি ইলিশসহ আল-আমিন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গত সোমবার রাত ১০টার দিকে সীমান্তের ভোমরা বাজার থেকে তাকে আটক করা হয়। আল-আমিন সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
ভোমরা বিজিবির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমান জানান, ভারতে ইলিশের বড় চালান পাচার করা হচ্ছে খবর পেয়ে ভোমরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে ওই পরিমাণ ইলিশ জব্দ ও আল-আমিনকে আটক করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
