সাপকে দড়ি বানিয়ে লাফালাফিতে মেতে উঠল শিশুরা (ভিডিও)

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৬:০৭ পিএম

একসময় শৈশব-কৈশোর মানে ছিল নানা দেশীয় খেলা। দড়িলাফ ছিল তেমন এক বিনোদন। প্রযুক্তির উৎকর্ষতা আর নগরজীবনের ব্যস্ততায় এই খেলা এখন অনেকটা অপরিচিত বললেই চলে। 

সম্প্রতি দড়ি দিয়ে লাফালাফি খেলার একটি ভিডিও চমকে দিয়েছে নেটিজেনদের। দড়ি নয়, লম্বা একটি মৃত সাপ নিয়ে লাফালাফি খেলে যাচ্ছে শিশুরা।

ডেইলি মেইল জানায়, গত সপ্তাহে ভাইরাল হওয়া এই ভিডিওটি ভিয়েতনামের। তবে ঘটনাটির দেশটির কোন এলাকায় বা কখনের এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে,  চারজন শিশু লম্বা একটি মোটা সাপকে দড়ির মতো বানিয়ে লাফালাফি খেলছে। দুজন সাপটিকে দুই প্রান্তে ধরে আছে আর নানাভাবে এটিকে নাচাচ্ছে আর একটি শিশু সাপটির ওপর নানা ধরনের ডিগবাজি দিচ্ছে।

ভিডিওটি ফেসবুক, ইউটিউব, টুইটারসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে শুধু ইউটিউবেই একটি চ্যানেলে ভিডিওটিতে দেখা হয়েছে প্রায় আড়াই লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত