যৌন হয়রানির অভিযোগে টেনিস ফেডারেশনের সম্পাদক বহিষ্কার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১০:০৮ পিএম

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে বহিষ্কার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কর্মকর্তার বিরুদ্ধে প্রবাসী এক কিশোরী টেনিস খেলোয়াড়কে যৌন হয়রানির অভিযোগ ওঠে। বুধবার গুলশান থানায় মামলাও হয় তার বিরুদ্ধে।

সে খবর বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরই মোর্শেদকে বহিষ্কার করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ এদিন সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে অভিযুক্ত মোর্শেদকে বহিষ্কার করে এই পদে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিমকে।

ভুক্তভোগী খেলোয়াড়টি যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক এক তারকা টেনিস খেলোয়াড়ের মেয়ে। দেশে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসে যৌন হয়রানির শিকার হন তিনি। তার পক্ষে তার চাচা সাবেক টেনিস খেলোয়াড় হীরা লাল গুলশান থানায় বুধবার মামলা করেন।

গুলশান থানার ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম এই অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত