অর্থাভাবে নোবিপ্রবিতে ভর্তি হতে পারছেন না সুজন

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১০:২৯ পিএম

সুজন রবিদাস, শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা চা বাগানের চা-শ্রমিক নারায়ণ রবিদাসের ছেলে। প্রতিবেশীদের সহায়তায় এইচএসসি পর্যন্ত ভালো ফলাফল করে সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু টাকার অভাবে তিনি ভর্তি হতে পারছেন না। শত অভাবকে জয় করা সুজনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন সুজন। ১ ডিসেম্বর ভর্তির শেষ দিন। ভর্তির জন্য তার প্রয়োজন ১৬ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত