টেস্টে সেঞ্চুরির খরা কাটালেন ওয়ার্নার (ভিডিও)

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১২:৪৪ পিএম

প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তার শতকে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পথে হাঁটছে স্বাগতিক দল।

প্রথম ইনিংসে পাকিস্তানের ২৪০ রানের জবাবে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার দলকে দারুণ শুরু এনে দেন ওয়ার্নার-জো বার্নস। ২২২ রানের জুটি গড়েন তারা।

এই জুটি গড়ার পথে ১৮০ বলে সাত চারে তিন অঙ্ক স্পর্শ করেন ওয়ার্নার। টেস্ট ক্রিকেটে এটি তার ২২তম সেঞ্চুরি। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর এই মেলবোর্নেই সবশেষ টেস্ট শতকের দেখা পেয়েছিলেন ওয়ার্নার। এরপর সতেরো ইনিংসে চারটি অর্ধশতক হাঁকালেও তিন অঙ্কের দেখা পাননি। প্রায় দুই বছরের খরা এবার ঘুচালেন ওয়ার্নার।

ওয়ার্নারের সঙ্গে সমান তালেও এগুচ্ছিলেন বার্নস। কিন্তু ক্যারিয়ারে পঞ্চম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকা অবস্থায় ইয়াসির শাহর বলে বোল্ড হতে হলো তাকে। ১৬৬ বলে বার্নসের ৯৭ রানের ইনিংসটিতে রয়েছে দশটি চারের মার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত