সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন টাই-ইন কাজের জন্য এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় বলে জানায় তারা।
বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তুরাগ নদীর পশ্চিম পাশ থেকে গাবতলি গরুর বাজার ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হয়।
