খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা ও শান্তিকালীন পদকপ্রাপ্তদের সংবর্ধনা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১২:২৫ এএম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের পক্ষ থেকে গতকাল সোমবার ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সংবর্ধনা ও পদক দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০১৮-১৯ সালের শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদেরও পদক দেওয়া হয়েছে।

এ অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর ৩ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়, ৫ জন বীর উত্তম, ১২ জন বীর বিক্রম ও ৩০ জন বীরপ্রতীক এবং ২৫ জন অন্যান্য মুক্তিযোদ্ধাসহ মোট ৭৫ জন সেনাসদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ২০১৮-১৯ সালে শান্তিকালীন বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৬ জন ‘অসামান্য সেবা পদক’ এবং ১৭ জন ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) প্রাপ্ত সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধান কর্তৃক পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত