মালির মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ফ্রান্সের ১৩ জন সেনা নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। গত কয়েক সপ্তাহে মালিতে জঙ্গিগোষ্ঠীর ভয়াবহ হামলার পর সেনারা ওই এলাকায় টহলে নিযুক্ত ছিলেন।
আলজাজিরা জানিয়েছে, একটি টাইগার অ্যাটাক হেলিকপ্টারের সঙ্গে সেনাবাহিনীর ট্রান্সপোর্ট হেলিকপ্টারের সংঘর্ষ হয়।
সশস্ত্র অপরাধীদের হটিয়ে মালিতে শান্তি ফেরাতে সেখানে প্রায় সাড়ে চার হাজার বিদেশি সেনা কাজ করছেন।
নভেম্বরের শুরু থেকে দেশটিতে বিভিন্ন হামলায় ৫০ জনের মতো সেনা নিহত হয়েছেন।
