মুকসুদপুরে চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৭:৪৯ পিএম

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গোহালা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার বিকেলে চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গঙ্গারামপুর গ্রামের বাবুল মোড়লের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনার পর পুলিশ মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল আলম মোল্লাসহ (৫০) ইউসুফ শেখ (৪৫), ইমরান শেখ (৩০) ও ফায়েক শেখকে (৫০) গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাবুল মোড়লের স্ত্রী ও মামলার বাদী জমিলা বেগম জানিয়েছেন, এলাকার আধিপত্যকে কেন্দ্র করে গোহালা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল আলম মোল্লার সঙ্গে কিনু মল্লিক ও দাউদ মোড়লের বিরোধ চলছিল। মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত