নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকায় ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হলি উইলস স্কুল এই সংবর্ধনার আয়োজন করে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, মোহর আলী, এহসান হক রমজান, আবদুল মতিন সাউদ, জহিরউদ্দিন প্রধান ও হাসমত আলী প্রধানসহ ২০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে অসুস্থ মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মাহাকে তার আরামবাগের বাড়িতে দেখতে যান।
