ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মিনি ট্রাকের সংঘর্ষ, চালক নিহত

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

রাজধানীর কারওয়ানবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সোহাগ সিকদার (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গত শনিবার রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিগন্যাল অমান্য করে একটি মিনি ট্রাক রেললাইনে উঠে গেলে কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। তার বাবার নাম শাহজাহান সিকদার। বাড়ি বরগুনা বেতাগী উপজেলার দক্ষিণ ভোরা গªামে।

ঢাকা রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন দেশ রূপান্তরকে বলেন, শনিবার রাত সোয়া ৩টার দিকে কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হয়। ট্রাকটি জব্দ এবং নিহতের মরদেহ ময়নাতদ‡ন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার এসআই সোহাগ সিকদার বলেন, দুর্ঘটনার পর ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে সোহাগ সিকদার নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে ট্রাক থেকে বের করে।

নিহতের মামা জামাল সিকদার জানান, ঢাকায় কাভার্ড ভ্যান চালাত সোহাগ। তবে ঢাকায় কোন জায়গায় থাকত তা জানেন না। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি মরদেহ শনাক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত