মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের রুপা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:০৭ পিএম

এসএ গেমস শুটিংয়ে মেয়েদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।

সোমবার গেমসের তৃতীয় দিনে প্রথম রেঞ্জে নামে শুটাররা। মেয়েদের দলগত ১০ মিটারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা ও শারমিন আক্তার রত্না। রুপা জিতেন এই ত্রয়ী।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল একক ইভেন্টেও সেরা আটে জায়গা করে নিয়েছিলেন দিশা ও টুম্পা। কিন্তু দিশা পঞ্চম এবং টুম্পা সপ্তম হয়ে পদক হারিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত