বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, সাধারণ সম্পাদক সাদিক বহিষ্কার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৩ পিএম

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গ নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে সংগঠনের দপ্তর সেল বরাবর জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রলীগের সদ্য বিলুপ্ত সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ অক্টোবর জেলার কালীগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকের দুই সহযোগী সম্প্রতি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ ঘটনায় সাদিককে আসামি করে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত